এইমাত্র পাওয়া

কে হচ্ছেন পবিপ্রবির নতুন উপচার্য

গত ৪ জানুয়ারী থেকে শূন্য রয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)’র উপচার্য পদ। রুটিন দায়িত্ব নিয়ে কাজ করছেন বর্তমান রেজিষ্ট্রার অধ্যাপক ড. স্বাদেশ চন্দ্র সামান্ত। দীর্ঘদিন উপচার্য না থাকার কারনে একাডেমিক ও প্রসাশনিকের একনেকে পাসকৃত ৪’শ ৫১ কোটি টাকা বরাদ্ধ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। কে হচ্ছেন নতুন উপচার্য (পবিপ্রবি)। এটি এখন সমগ্র ক্যাম্পাস জুরে আলোচনার কেন্দ্রবৃন্দ।

সাবেক উপচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ এর মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর শিক্ষা মন্ত্রনলায় পবিপ্রবি জ্যেষ্ঠ ১০% অধ্যাপকদের নাম চেয়ে পত্র দেওয়া হয়, সে আলোকে অধ্যাপক আ.ক.ম মোস্তফা জামান. অধ্যাপক রবিউল হক ফিটু, সাবেক উপ-উপচার্য মোহাম্মদ আলী, অধ্যাপক আবুল কাশেম চৌধুরী, অধ্যাপক জেহাদ পারভেজ, অধ্যাপক ড. মো. ফজলুল হক ও রুটিন দায়িত্ব প্রাপ্ত উপচার্য অধ্যাপক ড. স্বাদেশ চন্দ্র সামন্তসহ অরও দুই একজনের নাম উপচার্য পদের জন্য তালিকা ভুক্ত করে শিক্ষা মন্ত্রলায়কে অবহিত করা হয়।

শিক্ষা মন্ত্রনালয় প্রাপ্ত সূত্র থেকে জানাযায়, উপচার্য পদের জন্য যে কয়জন জ্যেষ্ঠ অধ্যাপকের তালিকা পেয়েছেন বিভিন্ন তথ্য গোয়েন্দা সূত্রের মাধ্যমে তদন্ত করে ৩ জন জ্যেষ্ঠ অধ্যাপকের নাম ভিসি প্যানেল নিয়োগের জন্য অন্তভুক্ত করেছেন। এই তিন জনের মধ্য থেকে যে কোন একজন নতুন উপচার্য হিসেবে পবিপ্রবির উপচার্য নিয়োগ পেতে পারেন। তারা হলেন বর্তমান উপচার্য (রুটিন দায়িত্ব) কৃষি অনুষদের ডীন ও রেজিষ্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সমান্ত, কৃষি অনুষদের কৃষিতত্ত্ব বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক আ.ক.ম মোস্তফা জামান, সাবেক শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফজলুল হক।

এছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মধ্য থেকে যে কেউ পবিপ্রবির উপচার্য হিসেবে নিয়োগ পেতে পারেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.