এইমাত্র পাওয়া

প্রথম টি-টোয়েন্টিতে ৬৬ রানে হারলো বাংলাদেশ

নিউজ ডেস্ক।।

হ্যামিল্টনে ২১১ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতেই পারলো না বাংলাদেশ। নাঈম, আফিফ ও সাইফ কিছুটা প্রতিরোধ গড়লেও বাংলাদেশ হেরেছে ৬৬ রানে।

নাঈম ১৮ বলে ২৭ রান করে আউট হয়ে ফিরেন। আফিফ হোসেন করেছেন ৩৩ বলে ৪৫ রান। আফিফের সঙ্গে ভালোই সঙ্গ দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তিনি করেছেন ৩৪ বলে ৩৪ রান। আফিফ ও সাইফের ব্যাটিংয়ে ভর করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান।

নিউজিল্যান্ডের ইশ সোধি ৪, লকি ফার্গুসন ২টি, টিম সাউদি ও হামিশ বেনেট ১টি করে উইকেট নেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.