অনলাইন ডেস্ক ||
দেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র আলোকিত করা জনপ্রিয় ও নন্দিত অভিনেত্রী বিপাশা হায়াত। প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে তিনি নিজের শিল্পের চর্চা করে চলেছেন স্বমহিমায়। একজন নাট্যকার ও নাট্য নির্মাতা হিসেবেও তিনি প্রশংসিত হয়েছেন।
তবে আজকাল তিনি নিজেকে একজন চিত্রশিল্পী হিসেবেই পরিচিত করতে বেশি আনন্দবোধ করেন। নন্দিত বিপাশা হায়াতের আজ জন্মদিন। মুক্তিযুদ্ধের বছর ১৯৭১ সালের ২৩ মার্চ আজকের এই দিনে জন্ম গ্রহণ করেন তিনি। এদিকে ১৯৭১ সালে স্বাধীনতা লাভের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে দেশ। ১৯৭১ এ জন্ম নেওয়া বিপাশা হায়াতেরও সুবর্ণ জয়ন্তী। মানে পঞ্চাশ বছর পূর্ণ হলো তারও।
তার বাবা বরেণ্য অভিনেতা আবুল হায়াত। তার বোন নাতাশা হায়াতও অভিনয় করে প্রশংসিত হয়েছেন। আর ৪৫ বছরের এই শিল্পী বিয়ে করেছেন আরেক গুণী শিল্পী তৌকীর আহমেদকে। তাদের সুখের দাম্পত্য জীবন আলোয় রঙিন করে রেখেছে দুই সন্তান।
নব্বই দশকে বিপাশা হায়াতের উত্থান টিভি নাটকের মধ্য দিয়ে। ক্যারিয়ারে নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে অনেক চরিত্রকেই তিনি জীবন্ত করে তুলেছেন। তার অর্জনের ঝুলিতে আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমনি’তে অভিনয় করে এই পুরস্কার জয় করে নেন তিনি। এছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক ‘জয়যাত্রা’ ছবিতেও আজিুজল হাকিমের বিপরীতে অনবদ্য অভিনয় করেন তিনি। এটি পরিচালনা করেছিলেন বিপাশার স্বামী তৌকীর আহমেদ।
তবে সময়ের সঙ্গে অভিনয় থেকে দূরে সরে গেছেন বিপাশা। গেল কয়েক বছর ধরেই তাকে বেশি ব্যস্ত থাকতে দেখা গেছে নাট্য রচনা ও পরিচালনায়। আর সাম্প্রতিক সময়টাতে বিপাশা সংসার সামলানোর ফাঁকে তিনি চমৎকার এক সম্পর্ক গড়ে তুলেছেন আঁকাআঁকির সঙ্গে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
