জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী এক মনোজ্ঞ উড্ডয়ন শৈলী প্রদর্শন করে।
শুক্রবার বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের দিক নির্দেশনায় বিমান বাহিনীর বিভিন্ন ধরনের বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের আকাশে ১০১ (একশত এক) ও ৫০ (পঞ্চাশ) তৈরির উড্ডয়ন শৈলী প্রদর্শন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে উচ্ছ্বসিত ও আনন্দিত বাংলার আকাশ ও বাতাস। এই উচ্ছ্বাসের অংশ হিসেবে বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ বিমান বাহিনীর দক্ষ বৈমানিকগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই মনোজ্ঞ উড্ডয়ন শৈলীর মাধ্যমে বাংলার আকাশে অতি মমতায় এঁকে দেয় ‘১০১ (একশত এক) ও ৫০ (পঞ্চাশ)’।
বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন বিমান ও হেলিকপ্টারের সমন্বয়ে এই মনোমুগ্ধকর প্রদর্শনীতে বিমান বাহিনীর দক্ষ বৈমানিকগণ বাংলাদেশের নীলাকাশে ফরমেশন ফ্লাইং-এর মাধ্যমে ১০১ (একশত এক) ও ৫০ (পঞ্চাশ) তৈরি করে সমগ্র জাতির উৎসব ও উচ্ছ্বাসের রঙে যোগ করে এক নতুন মাত্রা।
এ লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান ও হেলিকপ্টার সমূহ দেশের বিভিন্ন স্থানের আকাশে উড়ে গিয়ে সাধারণ জনগণের মাঝে বঙ্গবন্ধুর জন্মশতবাষির্কী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আনন্দকে আরো আনন্দঘন করে এবং বিমান বাহিনীর বৈমানিকগণ এই উড্ডয়ন শৈলী প্রদর্শনের মাধ্যমে তাদের নিপূণ পেশাদারিত্বের পরিচয় দিয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখে। জাতির এই আনন্দঘন মাহেন্দ্রক্ষণে সকলের সাথে একাত্ম বাংলাদেশ বিমান বাহিনী।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
