অনলাইন ডেস্ক ||
সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কথা রয়েছে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের। শুক্রবার (২৬ মার্চ) দুপুর ১টায় হোটেল সোনারগাঁওয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মামুন হাসান বলেন, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের নেতৃত্বে ওই বৈঠকে অংশ নিবেন বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের, সংসদ সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার ও জিয়া উদ্দিন বাবলু। দুপুর ১টার দিকে হোটেল সোনারগাঁওয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, বৈঠকে অংশ নিতে ইতিমধ্যেই রওশন এরশাদ, গোলাম মোহাম্মদ কাদের ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু হোটেল সোনারগাঁওয়ে পৌঁছেছেন।
জাতীয় পার্টির এক নেতা জানান, এটা একটি সৌজন্য সাক্ষাৎ। মোদির এই সংক্ষিপ্ত সফরে কোনো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ রয়েছে বলে আমার মনে হয় না।
বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় গণতন্ত্র ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
