মোঃ মোজাহিদুর রহমান:
শেখ হেলাল উদ্দীন কলেজে
২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে কলেজের বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। সকাল-১০ টায় গণহত্যার ডকুমেন্টারি প্রদর্শন
সকাল ১১ টায় শুভদিয়া মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে অনলাইন আলোচনা।
নিহতদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়। সন্ধ্যা ৭ টায় মোমবাতি প্রজ্জ্বলন এবং শহীদদের স্মরণে সংক্ষিপ্ত
আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাস, জে কে এ জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ সবুর সেখ, উদযাপন কমিটির আহ্বায়ক শিক্ষক প্রতিনিধি প্রভাষক অপূর্ব লাল সাহা, প্রদর্শক মোঃ নূর আলী গাজী, ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র টুটুল আকুঞ্জী, রাজ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা গনহত্যার নিন্দা জানিয়ে পাকিস্তানিদের এই বর্বরোচিত ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান। রাত-৯ থেকে ৯ টা ১ মিনিটে প্রতিকি ব্লাক আউট পালন মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শেষ করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
