নাজমুল হুদা, বাগেরহাট জেলা প্রতিনিধি।।
স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ২০২১ উদযাপন উপলক্ষে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়, শারীরিক দূরত্ব বজায় রেখে উক্ত র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ ইউনুস আলী শেখ, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সুযোগ্য সভাপতি জনাব মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে, সহকারী শিক্ষক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্র খুলনা জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য জনাব অসিত বরণ বিশ্বাস,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আনন্দ কুমার দাশ,বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব প্রদ্যুত কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা তৃপ্তি কান্তি দাস, অমর দাশ প্রমুখ।
এর পুর্বে র্যালী বেতাগা বাজার থেকে শুরু করে জয় বাংলা মোড়ে মৃত্যঞ্জয়ী স্মৃতি স্তম্ভে (বেতাগা ইউনিয়ন এর দুজন শহীদ বীর মুক্তিযোদ্ধা হরিদাশ মজুমদার ও সুনীল দাশের উদ্দেশ্যে নির্মিত) পুস্পমাল্য অর্পন করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
