নিজস্ব প্রতিবেদক।।
সরকার আরও ৬১ জন শহীদ বীর মুক্তিযোদ্ধাকে স্বীকৃতি দিয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ স্বীকৃতি দেওয়া হয়েছে। গত রোববার এই ৬১ জন বীর মুক্তিযোদ্ধাকে স্বীকৃতি দিয়ে শহীদ বেসামরিক গেজেট জারি করেছে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল (জামুকা)। এ নিয়ে বর্তমানে শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ২৯৫ জন।
এ ছাড়া কুষ্টিয়া জেলার ১০ মুক্তিযোদ্ধার ভুয়া সনদ বাতিল করা হয়েছে। বেসামরিক এই গেজেট বাতিল করে আরেকটি গেজেট জারি করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
