নিউজ ডেস্ক।।
পবিত্র শব ই বরাত উপলক্ষে আগামী ৩০শে মার্চ (মঙ্গলবার) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২২ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে।
এতে বলা হয়েছে, আগের নির্দেশনা অনুযায়ী ২৯শে মার্চ (সোমবার) শব ই বরাতের ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তক্রমে পবিত্র শব ই বরাতের ঘোষিত ছুটি ২৯শে মার্চ সোমবারের পরিবর্তে ৩০শে মার্চ মঙ্গলবার পুনঃনির্ধারণ করা হলো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
