লালপুর ( নাটোর) প্রতিনিধি।।
নাটোরের লালপুরে অটিজমসহ একিভূত শিক্ষা বাস্তবায়নের আওতায় উপজেলার বিশেষ চাহিদাসম্পন্ন ১২ জন শিশু শিক্ষার্থীর মাঝে অ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি এর সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এসব সামগ্রী বিতরণ করেন নাটোর-১ (লালপুর – বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

লালপুর উপজেলা শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু, সদস্য ফিরোজ আল হক ভুইয়া, মাধ্যমিক শিক্ষা অফসার আনোয়ারুল ইসলাম চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, ইউআরসি ইন্সট্রাক্টার সরোয়ার মোর্শেদ,সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, গোলাম রাব্বানী, জহুরুল ইসলাম, রতন কুমার পাল প্র্রমূখ।
এর পরে একই স্থানে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ১৮ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও ২০ জন ভিক্ষুকের মাঝে ৬০ টি ছাগল বিতরণ করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
