নিউজ ডেস্ক।।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের নিয়ে সাকিব আল হাসানের মন্তব্যে তোলপাড় চলছে। এবার সতীর্থের সঙ্গে সুর মিলিয়ে বিসিবি কর্তাদের এক হাত নিলেন টাইগারদের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
দেশের বেসরকারি একটি টেলিভিশন অনুষ্ঠানে মাশরাফি বিসিবি সংশ্লিষ্টদের বোর্ডের প্রতি দায়িত্বহীনতার কথা উল্লেখ করেন। অনুষ্ঠানটির একটি প্রোমো অনলাইনে এসেছে। সেখানে বাংলাদেশের সবচেয়ে সফলতম অধিনায়ক বলেন, ‘যে মানুষগুলো কথা বলছে, তাদের অবদান কী? অবদানগুলো যদি আমি তুলে ধরি, সেটি তো খারাপ হয়ে যাবে। একটা ওয়ার্ল্ডকাপে ৫০ জন যাচ্ছেন। মাশরাফির চৌদ্দগুষ্টি উদ্ধার করছেন, কিন্তু কেউ কি নিজের টাকায় গেছে নাকি, একটু শোনেন তো।’
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মাশরাফির ফিটনেস নিয়ে প্রশ্ন তোলেন। পাপন বলেন, ‘ফিটনেস ইস্যুতে মাশরাফিকে হয়তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রাখা হবে না।’- এ বিষয়ে মাশরাফি বলেন, ‘ ডেটাগুলো একটু বের করে দেখেন, আমার একটা ফিটনেস টেস্ট ফেল আছে কি না। আমি তো এগুলো ক্যামেরার সামনে এসে বলি নাই।
আমাকে বাদ দেয়ার সময় কোনো আলোচনাই আমার সঙ্গে করা হয়নি। অথচ বিসিবি বলছে, আলোচনা হয়েছে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
