এইমাত্র পাওয়া

বলিউড নায়কদের কার উচ্চতা কতো

অনলাইন ডেস্ক ||

সিনেমা পাড়ায় একটা কথা প্রচলিত আছে শারীরিক উচ্চতায় ৬ ফুট না হলে বাণিজ্যিক সিনেমায় নায়ক হওয়া যায় না বা নায়কদের শারীরিক উচ্চতা সিনেমার পরিচালকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই আলোচনাকে উড়িযে দিয়ে বলিউড মাতিয়ে যাচ্ছেন বেশ কয়েকজন নায়ক। শুধু নায়ক নন, তারা রীতিমতো সুপারস্টার। শারীরিক উচ্চতায় ছয় ফুট না হয়েও তারা সুপারহিট নায়ক। এই নায়কদের নিয়েই সাজানো হয়েছে এই প্রতিবেদন।

সালমান খানঃ

Salman Khan

বয়সের ৫০ পেরিয়ে গেলেও এখনো ১৮ বছরের তরুণের মতোই রোমান্টিক নায়ক সালমান খান। ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার পর তিনি বলিউডে ‘ভাইজান’ হিসেবেই খ্যাতি পেয়েছেন। বলিউডের একাধিক নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েও আলোচিত হয়েছেন। সালমান খানের শারীরিক উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি।

আমির খানঃ

Aamir Khan

বলিউডে তাকে বলা হয় মিস্টার পারফেকশনিস্ট। তিনি আমির খান। বলিউডের অন্যতম সুপারস্টার নায়ক। উচ্চতায় ৫ ফুট ৬ ইঞ্চি হলেও অভিনয় দক্ষতা দিয়ে বিশ্বব্যাপী তারকাখ্যাতি অর্জন করেছেন।

আরশাদ ওয়ারসিঃ

Arshad Warsi

কৌতুক-অভিনেতা হিসেবে বলিউডে জনপ্রিয়তা পেয়েছেন আরশাদ ওয়ারসি। ‘মুন্নাভাই’ থেকে ‘গোলমাল’ সিরিজ, মাত করেছেন আরশাদ ওয়ারসি। তার উচ্চতা ৫ ফুট।

শহীদ কাপুরঃ

Shahid Kapoor

বলিউডে অন্য নায়করা যখন নিজেদের উচ্চতার দাপটে পৌরাণিক রাজা মহাজারাদের ভূমিকায় অভিনয়ের দাপট দেখাচ্ছেন তখন উচ্চতা কম নিয়েও পেছনে পড়েননি শহীদ কাপুর। বহুল আলোচিত ‘পদ্মাবত’ সিনেমায় রতন সিং চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি ২৫ জানুয়ারি মুক্তি পাবে। এই নায়কের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি।

সাইফ আলী খানঃ

Saif Ali Khan

বলিউড নায়িকা কারিনা কাপুর তার প্রেমে মোহিত হয়েছেন। এছাড়াও একাধিক নারীর সঙ্গে ছিল তার সম্পর্ক। অমৃতা সিংয়ের পর কারিনাকে বিয়ে করেছেন। সাইফ আলী খানের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি।

ইমরান হাশমিঃ

Emraan Hashmi

বলিউড পাড়ায় রোমান্টিক নায়ক হিসেবে আলোচিত হয়েছেন ইমরান হাশমি। সিনেমায় অতিমাত্রায় চুম্বন দৃশ্যে অভিনয করে সমালোচিতও হয়েছেন তিনি। ইমরান হাশমির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি।

রণবীর সিংঃ

Ranveer Singh

বলিউড তারকা দীপিকার সঙ্গে প্রেম করে আলোচিত হয়েছেন রণবীর সিং। সিনেমায় অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন। এই নায়কের উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি।

বরুণ ধাওয়ানঃ

Varun Dhawan

বলিউডের তারকা অভিনেতাদের মধ্যে বরুণ ধাওয়ান অন্যতম। নিজের অভিনয় দক্ষতা দিয়ে অসংখ্য দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এই নায়কের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.