অনলাইন ডেস্ক ||
ভারত-চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের বৈরিতা এখনো শেষ হয়নি। লাদাখ ইস্যু নিয়ে ১০ মাসের টানাপড়েনের পর সেই সমস্যা মিটলেও ২ দেশের প্রতিদ্বন্দ্বিতা মেটেনি আজও। এর মধ্যে এবার সামরিক শক্তিতে অন্তত সংখ্যাতত্ত্বের হিসেবে চীন এগিয়ে গেল ভারতের চেয়েও। খবর আনন্দবাজার পত্রিকার।
সম্প্রতি এক সমীক্ষা বলছে, বর্তমানে বিশ্বের মধ্যে সামরিক শক্তিতে সবচেয়ে বেশি শক্তিশালী চীনের সেনাবাহিনী। আর সেই তালিকায় আমেরিকা ও রাশিয়ার পর ভারতের স্থান চতুর্থ।
মিলিটারি ডিরেক্ট-এর এই সমীক্ষার ফল প্রকাশিত হয়েছে প্রকৃত সামরিক শক্তি সূচক হিসেবে। সেই সূচকে ১০০-র মধ্যে ৮২ পয়েন্ট পেয়ে শীর্ষে চীন। সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করেও যুক্তরাষ্ট্র ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। আর ৬৯ পয়েন্ট নিয়ে রাশিয়ার সেনাবাহিনীর শক্তি বিশ্বে তৃতীয়। এরপরেই ৬১ পয়েন্ট পেয়ে তালিকায় চতুর্থ ভারত। ভারতের পরে ফ্রান্সের পয়েন্ট ৫৮। ৪৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে ব্রিটেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
