এইমাত্র পাওয়া

সাধারণ ছুটির তথ্যটি ভুয়া: স্বাস্থ্য মন্ত্রণালয়

নিউজ ডেস্ক।।

বেসরকারি কিছু টেলিভিশনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ‘২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সাধারণ ছুটি’ ঘোষণার সংবাদটি ভুয়া বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রোববার (২১ মার্চ) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক জরুরি বার্তায় এই কথা জানানো হয়। এই সময় অনতিবিলম্বে খবরটি টিভি স্ক্রল থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়।

ওই জরুরি বার্তায় বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে কিছু কিছু টেলিভিশন চ্যানেলের স্ক্রলে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নাকে উদ্ধৃতি করে সাত দিন ছুটি সংক্রান্ত একটি ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে। এই বক্তব্যটি সর্বাংশে মিথ্যা ও দুঃখজনক বলে সচিব মহোদয় জানিয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.