এইমাত্র পাওয়া

সাধারণ ছুটি সংক্রান্ত খবর ভুয়া: স্বাস্থ্য মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক :

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের বরাত দিয়ে দেশের কিছু গণমাধ্যমে ১০ দিনের ছুটি সংক্রান্ত খবর সর্বাংশে মিথ্যা বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রোববার (২১ মার্চ) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাইদুল ইসলাম প্রধানের পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।

এতে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু টেলিভিশন চ্যানেলের আজকের স্ক্রলে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের সাত দিন ছুটি সংক্রান্ত একটি ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে। এই বক্তব্যটি সর্বাংশে মিথ্যা ও দুঃখজনক বলে সচিব জানিয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.