এইমাত্র পাওয়া

৪১তম বিসিএস প্রিলিমিনারিতে এক লাখ পরীক্ষার্থী অংশ নেয়নি

নিউজ ডেস্ক।।

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় এক লাখ পরীক্ষার্থী অংশ নেয়নি। শুক্রবার সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। রাজধানীসহ দেশের আটটি বিভাগীয় শহরের ৩৫৯টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিতির হার ৭৫ শতাংশ।

৪১তম বিসিএসের পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছিলেন ৪ লাখ ৪ হাজার ৫১৩ জন। এর মধ্যে ১৯ মার্চ পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ৪ হাজার ৯০৭ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৯৯ হাজার ৬০৬ জন। এর আগে ৪০তম বিসিএসে পরীক্ষার্থী উপস্থিতির সংখ্যা ছিল ৭৯ দশমিক ৪৫ শতাংশ।

পিএসসি সূত্রে জানা গেছে, এ অনুপস্থিতির কারণ মূলত কোভিড-১৯ এবং আরেকটি কারণ এ পরীক্ষায় এক বছরের বেশি সময় আগে আবেদন করা হয়েছিল। তাদের অনেকেই বিভিন্ন পেশায় চলে গেছেন। সে জন্য পরীক্ষায় উপস্থিতি কিছুটা হলেও কম বলে মনে করছে পিএসসির একাধিক সূত্র।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.