এইমাত্র পাওয়া

মেহেরপুরের গাংনীতে গুনীজন সম্মাননা

রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিনিধি।।
শনিবার বিকালে গাংনীতে শচীন্রনাথ বিশ্বাস ফাউন্ডেশন আয়োজিত গুনীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। । ফাউন্ডেশনের সভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয় এর সিনিয়র টেকনিক্যাল অফিসার অশোক চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক ।

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক প্রভাষক শফি কামাল পলাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধন করেন সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মকবুল হোসেন । অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন‌ গাংনী পৌরসভার মেয়র আহাম্মদ আলী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এ্যাড অনুপ কুমার নন্দী, পিপি জজ কোর্ট, কুষ্টিয়া, ও সভাপতি পুজা উৎযাপন কমিটি, সম্মানিত অতিথি বিশিষ্ট কথা সাহিত্যিক ও বঙ্গবন্ধু গবেষক রফিকুর রশীদ রিজভী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম বাবু, অধ্যাপক অরবিন্দ সাহা, অধ্যাপক ডঃ গৌতম কুমার, এ্যাড সুধীর কুমার শর্মা সভাপতি হিন্দু বোদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, ডঃ ধনঞ্জয় কুমার, এ্যাড জয়দেব বিশ্বাস সাধারন সম্পাদক পুজা উৎযাপন কমিটি, কুষ্টিয়া, প্রসেনজিৎ বোস, বিশিষ্ট লেখক ও সাহিত্যিক মুরাদ হোসেন, নারী নেত্রী নুরজাহান বেগম, লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু সাদাত মোঃ সায়েম পল্টু, সাংবাদিক রফিকুল আলম বকুল ।

অনুষ্ঠানে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের শিক্ষা, সাংস্কৃতিক অঙ্গনের বরেন্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন । বক্তারা ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকান্ড ও ভবিয্যত পরিকল্পনায় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান । বক্তরা এই ফাউন্ডেশন মানুষের জন্য সবসময় যারা মানুষের জন্য কাজ করে থাকেন । সাহিত্যে রফিকুর রশীদ রিজভী, সঙ্গীতে রতন সরকার, নারীনেত্রী নুরজাহান বেগম, আইনে মেহেরপুর জজ কোটের পিপি পল্লব ভট্টাচার্য, সামাজকর্মে প্রফেসর হাসানুজ্জামান মালেক, রাজনীতিতে মরহুম জাালালউদ্দীন‌ বিশ্বাস, সাংস্কৃতিক সংগঠনে সিরাজুল ইসলাম মাষ্টার কে ফাউন্ডেশনের পক গুনীজন সম্মাননা প্রদান করা হয় ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.