এইমাত্র পাওয়া

পতনের বৃত্তে অভিভাবকহীন শেয়ারবাজার

অনলাইন ডেস্ক ||

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন অব্যাহত রয়েছে। বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক ৮১ পয়েন্ট পতনে সপ্তাহ শেষ হয়েছিল। রোববার বেলা ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ৮৩ পয়েন্ট কমেছে। এসময় ২৩৪ মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটের দর কমেছে।

আজ (রবিবার) ডিএসই’র ব্রড ইনডেক্স এসময় ৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২২ পয়েন্ট কমে হয়েছে ১ হাজার ২২৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৭ পয়েন্ট কমে দাঁড়ায় ২ হাজার ৩৬ পয়েন্টে। আলোচ্য সময়ে ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭ টির, কমেছে ২৩৪টির এবং অপরিবর্তিত আছে ৭২টির। আলোচ্য সময়ে টাকার অঙ্কে ডিএসইতে লেনদেন হয়েছে ১৮৪ কোটি ৯ লাখ ৬১ হাজার টাকা। গত ১৮ মার্চ বৃহস্পতিবার শেয়ারবাজার করোনার কারণে বন্ধ হতে পারে এমন ‘গুজবে’ ছড়িয়ে পড়লে বেলা ১টা ৫২ মিনিটের দিকে লেনদেনের একপর্যায়ে সূচক ১০১ পয়েন্ট পর্যন্ত কমে গিয়েছিলো। ৮১ পয়েন্টের পতন দিয়ে সপ্তাহটির লেনদেন হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.