এইমাত্র পাওয়া

প্রতিমাসের ১ তারিখ অনলাইন ক্লাসের তথ্য প্রমাণ পাঠাতে হবে

নিউজ ডেস্ক।।

করোনা সংক্রমনকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের অনলাইন ক্লাসের তথ্য চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কাছে এ তথ্য চাওয়া হয়েছে। তাই, প্রতিমাসের ১ তারিখ সব স্কুল-কলেজের অনলাইন ক্লাসের তথ্য প্রমাণ পাঠাতে বলা হয়েছে আঞ্চলিক উপপরিচালকদের। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এসব তথ্য জানিয়ে আদেশ জারি করা হয়েছে।

অধিদপ্তর বলছে, মন্ত্রিপরিষদ বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয় থেকে গত ১৪ মার্চ ইমেইলে করোনা সংক্রমনকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের অনলাইন পাঠদান কার্যক্রম পরিচালনার অর্জন বিষয়ে প্রমাণক সরবরাহের নির্দেশনা দেয়া হয়েছে।

তাই, অধিদপ্তর থেকে প্রতিমাসের ১ তারিখ বেসরকারি স্কুল অ্যান্ড কলেজ, উচ্চমাধ্যমিক কলেজ ও স্নাতক পাস কলেজের অনলাইন ক্লাসের তথ্য প্রমাণকসহ পাঠাতে বলা হয়েছে আঞ্চলিক উপপরিচালকদের।

জানা গেছে, অনলাইনে প্রচারিত ক্লাসের তারিখ ও সময় উল্লেখ করে ক্লাস অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের জেলা ভিত্তিক স্বাক্ষরিত প্রত্যয়ন পত্র প্রমাণক হিসেবে পাঠাতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.