অনলাইন ডেস্ক ||
পবিত্র কাবা শরিফের সাবেক অতিথি ইমাম শায়খ মুহাম্মাদ আলি আল-সাবুনি (৯১) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (১৯ মার্চ) তুরস্কের ইয়েলওয়াতে শায়খ আল-সাবুনি ইন্তেকাল করেছেন। খবর হারামাইনশারিফাইন ডটকম।
শাখ আল-সাবুনি সিরিয়ায় জন্মগ্রহণ করলেও তিনি দীর্ঘ ২৮ বছর ধরে সৌদি আরবের উম্মুল কুরা বিশ্ববিদালয় এবং মক্কার বাদশাহ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদে শিক্ষকতা করেছেন। কুরআনুল কারিমের তাফসির নিয়ে অনেক গুরুত্বপূর্ণ বই রচনা করেছেন তিনি।
৫৭ বছর আগে শায়খ আল-সাবুনি পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফে ইমামতি করেছিলেন। তিনি ১৩৮৫ হিজরির রমজান মাজে কাবা শরিফে তারাবিহ নামাজের ইমামতি করেছিলেন।
পবিত্র কাবা শরিফের সাবেক অতিথি ইমাম ও ইলমে দ্বীনের খাদেম শায়খ আল-সাবুনিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
