নিউজ ডেস্ক।।
সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন ওরফে ফিরোজ জোয়ার্দার (৩৮) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। তিনি পৌর সদরের গদখালি গ্রামের আক্তার হোসেন ভোলার ছেলে।
নিহত ফিরোজ অনলাইন নিউজ পোর্টাল এবি, বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ ও বঙ্গভূমি নামে একটি পত্রিকার কলারোয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি কলারোয়া পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে সাতক্ষীরা থেকে ফেরার পথে যশোর-সাতক্ষীরা সড়কের সাতক্ষীরা সদর উপজেরার ছয়ঘরিয়া নামক স্থানে মাটি বহনকারী ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হলে ওই সাংবাদিক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার সহকারী পুলিশ পরিদর্শক মেহেদি হাসান জানান, ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। চালককে আটক করতে পুলিশের একটি দল কাজ করছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
