বিশ্বব্যাংক টিকার জন্য বাংলাদেশকে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে

নিউজ ডেস্ক।।

করোনাভাইরাস প্রতিরোধে পাঁচ কোটি ৪০ লাখ মানুষের টিকাদান কার্যক্রমে বাংলাদেশকে সহায়তা দিতে ৫০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক।

বৃহস্পতিবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

‘কোভিড-১৯ ইমারজেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পে বিশ্বব্যাংকের এই অর্থায়ন প্রথম পর্যায়ে দেশের ৪০ শতাংশ মানুষকে টিকাদানের আওতায় আনতে সরকারের যে প্রাথমিক অগ্রাধিকার পরিকল্পনা তার অধীনে ৩১ শতাংশ মানুষকে টিকা দিতে সহায়তা করবে। নিরাপদ ও কার্যকরী টিকা কেনা, সংরক্ষণ সুবিধা সম্প্রসারণ এবং বিতরণে সহায়তা করবে এই অর্থায়ন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.