নিউজ ডেস্ক।।
চৈত্র আসতেই তেতে উঠছে প্রকৃতি। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। খরতাপে পুড়তে শুরু করেছে গ্রামীণ জনপথের মাঠঘাট। ঋতুরাজ বসন্তের দ্বিতীয় মাসের শুরুতেই বসন্তের আমেজ বিদায় নিচ্ছে। পঞ্জিকার পাতায় গ্রীষ্ম আগমনের বাকি প্রায় এক মাস। কিন্তু আগেভাগেই বিস্তার করেছে গ্রীষ্মের আমেজ।
স্বাভাবিক বৃষ্টির দেখা নেই। গেল ফেব্রুয়ারি মাসে সারা দেশে স্বাভাবিকের চেয়ে গড়ে ৯৯ ভাগ এবং জানুয়ারি মাসে ৯৭ ভাগ কম বৃষ্টিপাত হয়েছে, মানে বৃষ্টিই হয়নি বলা চলে। রুক্ষ-শুষ্ক আবহাওয়ায় নদনদী, খাল-বিল, হাওর-বাঁওড় শুকিয়ে প্রায় তলানিতে ঠেকেছে। সেই সঙ্গে ফল-ফসল চাষাবাদে পানির অভাব দেখা দিয়েছে। আবার বিশুদ্ধ খাবার পানির সংকটও বাড়ছে শহর, গ্রাম-জনপথে।
আবহাওয়া দপ্তর বলছে, তাপমাত্রা যেভাবে চড়ছে তাতে এই মার্চ মাসের শেষের দিকে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। গত কয়েক দিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকছে। যশোরে প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে তাপমাত্রা। রাজধানীর তাপমাত্রাও ৩৫ ডিগ্রির বেশিতে পৌঁছে গেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
