প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। তোমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয়ে অনুশীলনীর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হলো। প্রথমে নিজেরা চেষ্টা করবে, পরে সঠিক উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রশ্ন । শক্তি সংরক্ষণের তিনটি উপায় লেখ।
উত্তর : শক্তি সংরক্ষণের তিনটি উপায় হলো-
(১) ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি ও অন্যান্য যন্ত্রপাতি বন্ধ রাখা। (২) প্রয়োজনের অতিরিক্ত সময় ধরে রেফ্রিজারেটরের দরজা খোলা না রাখা। (৩) বাতি না জ্বালিয়ে পর্দা সরিয়ে দিনের আলো ব্যবহার করা।
প্রশ্ন । পরমাণু কী?
উত্তর:প্রত্যেক পদার্থ অসংখ্য সূক্ষ্ণ কণা দ্বারা গঠিত। পদার্থের এই সূক্ষ্ণ কণাই হলো পরমাণু। কণাগুলো খালি চোখে দেখা যায় না।
প্রশ্ন । গিটার কোন ধরনের শক্তি উৎপন্ন করে?
উত্তর:গিটার শব্দ শক্তি উৎপন্ন করে।
প্রশ্ন । তাপ সঞ্চালন কী?
উত্তর:উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহই হলো তাপ সঞ্চালন।
প্রশ্ন । পানির ক’টি অবস্থা ও কী কী?
উত্তর:পানির তিনটি অবস্থা। যেমন- বরফ, পানি ও জলীয়বাষ্প।
প্রশ্ন । কঠিন পদার্থের বন্ধন শক্তি কেমন?
উত্তর:কঠিন পদার্থের বন্ধন শক্তি অনেক বেশি দৃঢ়।
প্রশ্ন । বায়বীয় পদার্থের অণুগুলো স্বাধীনভাবে চলাচল করে কেন?
উত্তর:বায়বীয় পদার্থের অণুগুলোর মধ্যে অনেক বেশি খালি জায়গা থাকে। ফলে অণুগুলো দ্রুতগতিতে সর্বক্ষণ স্বাধীনভাবে চলাচল করতে পারে।
প্রশ্ন । আমরা কীভাবে শক্তির অপচয় রোধ করতে পারি?
উত্তর:শক্তির যথাযথ ব্যবহার করে আমরা শক্তির অপচয় রোধ করতে পারি।
প্রশ্ন । অণু কী দিয়ে গঠিত হয়?
উত্তর:দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে অণু গঠিত হয়।
প্রশ্ন। তাপ কী?
উত্তর:তাপ এক প্রকার শক্তি, যা আমাদের শরীরে ঠাণ্ডা বা গরমের অনুভূতি জন্মায়।
প্রশ্ন। কীভাবে আলো সঞ্চালিত হয়?
উত্তর:আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়।
প্রশ্ন। আলো কী?
উত্তর:আলো এক প্রকার শক্তি, যা আমাদের দেখতে সাহায্য করে।
প্রশ্ন। চাঁদ, সূর্য এবং তারা থেকে আলো কীভাবে পৃথিবীতে আসে?
উত্তর:চাঁদ, সূর্য এবং তারা থেকে আলো বিকিরণ প্রক্রিয়ায় পৃথিবীতে আসে।
প্রশ্ন। শক্তির অপচয় করলে কী হয়?
উত্তর:শক্তির অপচয় পরিবেশের জন্য ক্ষতিকর এবং এর ফলে পরিবেশ দূষিত হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
