ছাত্র অধিকার পরিষদ ঢাবির সভাপতি আখতার, সম্পাদক আকরাম

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী এক বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ডাকসু সমাজসেবা সম্পাদক ও পরিষদের ঢাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আকরাম হোসাইন।

সহ-সভাপতি হয়েছেন যথাক্রমে- সাদিয়া ইসলাম মুনা, আসিফ মাহমুদ ও মো. রাসেল। মো. সানাউল্লাহ, মো. মোয়াজ্জেম হোসেন ও মিজানুর রহমান যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ হিল বাকী ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. যুবায়ের আল মাহমুদ।

এছাড়া প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইবরাহিম নাফিস, সংস্কৃতি বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশরেফা তাসনীম, নাট্য বিষয়ক সম্পাদক নুসরাত তাবাসসুম, দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত, সাহিত্য সম্পাদক জাহিদ আহসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক এহসানুল মাহবুব জুবায়ের, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সম্পাদক শাহ্ জাহান তানিম এবং সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সম্পাদক মো. আল আমিন। সদস্য- মো. ইসমাইল হোসাইন, মো. আবুজার গিফারী ও সৈয়দ মেজবাহ উদ্দিন হামিম।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.