ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

নিউজ ডেস্ক।।

সাভারে নিজ ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে বংশী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বিকাশ ইসলাম (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী। এ ঘটনায় প্রায় ১৮ ঘণ্টা পর তার মরদেহটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। এর আগে গত রোববার রাত ৮টার দিকে সাভার নামাবাজার এলাকার সাভার-ধামরাই সংযোগ সেতুর উপর থেকে লাফিয়ে পড়ে ওই যুবক নিখোঁজ হয়। নিহত বিকাশ ইসলাম (১৮) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বহির মজি সদরঘাট গ্রামের আমান উল্লার ছেলে। সে পরিবারের সঙ্গে রেডিও কলোনি এলাকায় ভাড়া বাসায় থেকে জাহাঙ্গীরনগর স্কুল এন্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষে পড়াশোনা করতো।

এর আগে নিজের ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন। ‘কৃতজ্ঞতা জানাই আমার পরিবার, আত্মীস্বজন, বন্ধু-বান্ধব ও আমার প্রিয় মানুষটাকে। আমার কারো প্রতি কোনো ক্ষোভ, রাগ, অভিমান নাই।
যা করছি বাস্তবতার সঙ্গে তাল না মেলাতে পারার জন্যই করছি। আমি হেরে গেছি, আমি ব্যর্থ অনেক ইচ্ছা ছিল নিজে কিছু করে বাবা-মার সেবা যত্ন করার। কিন্তু বাস্তবতা আসলেই কঠিন যা অনেকে মেনে নিতে পারে আবার অনেকে পারে না, আমি না পারার দলেই পড়লাম। মা পারলে মাফ করে দিয়ো।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.