অনলাইন ডেস্ক ||
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর ১১১টি ‘অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার’ ৭৯০ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে। শনিবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় উপাচার্যবিরোধী সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বৃহৎ সংগঠনটি এ শ্বেতপত্র প্রকাশ করেন।
এ সময় পরিষদের আহবায়ক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মতিউর রহমান বলেন, নাজমুল আহসান কলিমউল্লাহ এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদানের পর থেকে প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতি করেছেন। বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের সমন্বয়ে গঠিত সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ উপাচার্যের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার ৭৯০ পৃষ্ঠার একটি শ্বেতপত্র প্রকাশ করা হলো।
উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ ইউজিসির নির্দেশনা অমান্য করে জনবল নিয়োগ, শিক্ষক ও জনবল নিয়োগে দুর্নীতি ও অনিয়ম, প্রধানমন্ত্রীর বিশেষ উন্নয়ন প্রকল্পের কাজে দুর্নীতি, নিয়োগ বোর্ডের সভাপতি ভিসি হয়েও অনুপস্থিতি থাকা, ইচ্ছেমত পদোন্নতি, আইন লঙ্ঘন করে একাডেমিক প্রশাসনিক পদ দখল ও ক্রয় প্রক্রিয়ায় নীতিমালা লঙ্ঘন, উপাচার্যের অননুমোদিত ও অনিয়মতান্ত্রিক ফাউন্ডেশন ট্রেনিং, ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে অতিরিক্ত খরচ, অবকাঠামোগত সীমাবদ্ধতা, চরম শিক্ষক সংকটসহ নানান অনিয়ম-স্বেচ্ছাচারিতার সাথে যুক্ত রয়েছেন বলেও সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
