অনলাইন ডেস্ক ||
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
শনিবার ই-মেইলে কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমকে ৮৩তম জন্মদিনে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করে অলি আহমেদ মানবজমিনকে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। জবাবে আমিও ভারতের প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
তিনি বলেন, আজকে স্বাধীনতার ৫০ বছর পরেও দেশে মানবাধিকার প্রতিষ্ঠা, সুশাসন প্রতিষ্ঠা, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন, দুর্নীতি মুক্ত সমাজ গঠনের জন্য আমাদের প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে। আমরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছি। বিরোধী দলের কয়েক লাখ নেতাকর্মী আজ মামলায় জর্জরিত। আমার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল