ইন্দোনেশিয়ায় স্কুল বাস খাদে পড়ে ২৭ জন নিহত

নিউজ ডেস্ক।।

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের কাছে স্কুল শিশু এবং অভিভাবক বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৭ জন নিহত হয়েছে।

স্থানীয় সময় বুধবার এ দুর্ঘটনা ঘটে। বাসটির ৩৯ জন যাত্রী জীবিত আছেন। খবর রয়টার্সের

বৃহস্পতিবার দেশটির উদ্ধারকারী সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম জাভা প্রদেশের সুমাদাং শহরের কাছে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপরে বাসটি খাদে পড়ে যায়।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বাসটিতে জুনিয়র হাইস্কুলের শিক্ষার্থী এবং তাদের অভিভাবক ছিলেন। উদ্ধারকারী সংস্থা এখনো উদ্ধার অভিযান চালাচ্ছে।

দুর্ঘটনার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। তবে পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, গাড়িটির ফিটনেসের কাগজ হালনাগাদ করা ছিল না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.