এইমাত্র পাওয়া

কর্মমূখী শিক্ষা নিয়ে আত্মনির্ভরশীল হতে হবেঃ নওফেল

অনলাইন ডেস্ক ||
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি বলেছেন, শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষা গ্রহণ করে আত্মনির্ভরশীল হতে হবে।

মঙ্গলবার কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন জেলা শিক্ষা কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে কোভিড ১৯ পরবর্তী সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য তিনি এ কথা বলেন।

উপমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশ ও টেকইস উন্নয়নের জন্য শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার বিকল্প নেই, করোনা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের স্কুল মুখী করতে আমাদের সরকার প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করবে। সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার নাই, উন্নত বিশ্বের মতো আমরা আমাদের ছেলে মেয়েকে ক্ষুদ্র ক্ষুদ্র পেশার প্রতি আগ্রহস সৃষ্টি করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিদের্শনায় আগামী ৩০ মার্চ স্কুল ও কলেজের খোলা বিষয় আমার প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের সরকার শিক্ষার্থীদের পরীক্ষা নির্ভর না করে সৃজনশীল মেধাবী বিকাশের মাধ্যমে প্রযুক্তিনির্ভর পাঠ্যপুস্ত পরিবর্তনের বিষয় ভাবছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন, কুমিল্লা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আব্দুস সালাম, কুমিল্লা শিক্ষা এডিসি ও আইসিটি সার্বিক শাহদাত হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জামাল নাসের, ফেনী জেলা শিক্ষা অফিসার কাজি সলিমুল্লাহ, ব্রাক্ষণবাড়িয়ার অনুদা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ফরিদা নাজনীন, চাঁদপুর সোনার বাংলা কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাজালাল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সরকারের আগামী ৩০ মার্চ স্কুল কলেজ খোলার বিষয়ে আমরা সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছি। শিক্ষার্থীরা ক্লাস কক্ষে যাওয়ার জন্য আগ্রহী হয়ে আছে। নিজ নিজ প্রতিষ্ঠানের স্বাস্থ্য বিধি মেনে আমরা ক্লাস পরিচালনা করতে প্রস্তত।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.