মুদ্রণবিভ্রাটজনিত ভুলের কারণে গত ৬ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো ‘বাঙালির জাতিরাষ্ট্র প্রতিষ্ঠাই ছিল ভাষা আন্দোলনের লক্ষ্য, বাংলার নিছক রাষ্ট্রভাষার স্বীকৃতি নয়’ শিরোনামে সংবাদ বিজ্ঞপ্তিতে ভুল লেখা হয়েছে।
এতে লিখিত ‘বঙ্গবন্ধু ছিলেন ভাষা আন্দোলনে প্রথম শহীদদের অন্যতম’ এর পরিবর্তে সংশোধিত হয়ে হবে ‘বঙ্গবন্ধু ছিলেন ভাষা আন্দোলনে প্রথম কারাবন্দী’।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম জানিয়েছেন, ‘মুদ্রণবিভ্রাটজনিত ভুলের কারণে কারাবন্দীর জায়গায় শহীদ শব্দটি লেখা হয়েছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
