নিউজ ডেস্ক।।
শিক্ষার্থীদের সব ধরনের পরীক্ষা ২৩ মে পর্যন্ত বন্ধ রাখতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আজ সোমবার এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
সংশ্লিষ্ট নির্দেশনার কপি সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলের কার্যার্থে জানানো যাচ্ছে যে, সরকারি নির্দেশনা অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ব্যতীত ল্যাব ও সব ধরনের পরীক্ষা আগামী ২৩ মে পর্যন্ত বন্ধ রাখার অনুরোধ করা হলো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
