সুবিধাবঞ্চতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে বিতরণ করেছে ‘স্বপ্ন মিছিল’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার (৫ মার্চ) চট্টগ্রাম নগরীর টাইগারপাস রেলওয়ে কলোনির স্বপ্ন বাগিচা বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রত্যেক শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, খাতা, কলম, পেনসিল, রাবার, শার্পনার, পেনসিল ব্যাগ, স্কেলসহ যাবতীয় শিক্ষাসামগ্রী দেয়া হয়।
শিক্ষাসামগ্রী বিতরণ কার্যক্রম শেষে স্বপ্ন মিছিলের বিভিন্ন বিষয় নিয়ে পরিকল্পনা ও আলোচনা করা হয়।
এ সময় স্বপ্ন মিছিলের প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি অভিজিত বড়ুয়া রৌদ্রর সভাপতিত্বে শিক্ষাসামগ্রী বিতরণ উপকমিটির সদস্য-সচিব বিপলু বড়ুয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন স্বপ্ন মিছিলের সদস্য তাজিন, আরাফাত, সাব্বির, রানা, নাসরিন, সাইকা, সাকিব, মাসুদ, সাগর, মুকিত, আবছার, মৈত্রী, অপরাজিতা, অর্ণব, শ্রাবনীসহ অন্য সদস্যরা। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘স্বপ্ন মিছিল’ ২০১০ সালের ১০ অক্টোবর যাত্রা শুরুর পর থেকে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ফল উৎসব, দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ, ইফতার ও ঈদবস্ত্র বিতরণ, রেইনকোট বিতরণ, সুবিধাবঞ্চিতদের সঙ্গে নিয়ে বর্ষপূর্তি উদযাপন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, শীতবস্ত্র বিতরণ, সর্বোপরি বিভিন্ন সেবামূলক, সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সংগঠনটি তাদের সদস্যদের নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম পরিচালনা করে আসছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
