আলমগীর হোসেন। ।
প্রায় এক বছর যাবৎ করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। মাধ্যমিক বিদ্যালয়গুলোর দু’বছর মেয়াদি পরিচালনা কমিটির মেয়াদশেষে শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে এডহক কমিটি গঠন করা হয়।এখন প্রায় প্রতিটি হাইস্কুলই এডহক কমিটির গ্যারাকলে বন্দী।
অনেক বিদ্যালয়ে দ্বিতীয়, তৃতীয়বার করোনার অজুহাতে এডহক কমিটি গঠিত হচ্ছে। দেশে সিটি কর্পোরেশন, পৌরসভা, বাজার কমিটির নির্বাচনসহ সব ধরনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজসমুহে নিয়মিত কমিটি গঠিত হচ্ছে।
মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নিয়মিত কমিটি গঠনে বেশিরভাগই কোন নির্বাচনের প্রয়োজন হয় না।বেশির ভাগই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে থাকে। এখন এডহক কমিটি গঠনের কোন যৌক্তিকতা নেই।
অনেক বিদ্যালয়ে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, কর্মচারী নিয়োগ দিতে না পারায় প্রতিষ্ঠানগুলোতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এ অচলাবস্থা নিরসনে আর কোন এডহক কমিটি গঠনের অনুমতি না দিয়ে জরুরী ভিত্তিতে নিয়মিত কমিটি গঠনের ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন অনেক শিক্ষক।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
