।। ইনজামুল সাফিন।।
১৫ ফেব্রুয়ারি ২০১৭। উচ্চশিক্ষার লক্ষ্য নিয়ে পা দিই বরিশাল সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাসে। সবুজে বেষ্টিত, শান্ত, স্নিগ্ধ, দৃষ্টিনন্দন এই শিক্ষায়তন। উচ্চশিক্ষার স্বপ্নে বিভোর হয়ে এখানে হাজির হয়েছে পঞ্চগড়ের পরিতোষ, নীলফামারীর লাবু, কুমিল্লার মুক্তাসহ আরো অনেকে।
প্রথমদিকে অনেকেই জিজ্ঞেস করতেন, টিচার্স ট্রেনিং কলেজে তুমি কি পড়? হ্যা, বর্তমানে দেশের ১৩ টি সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ৪ বছর ৮ সেমিস্টার মেয়াদী ব্যাচেলর অব এডুকেশন (বিএড) অনার্স কোর্স করা যাচ্ছে। কোন কোনটিতে ১ বছর মেয়াদী মাস্টার্স কোর্সও চালু হয়েছে। পর্যায়ক্রমে সবগুলো প্রতিষ্ঠানে চালুর ব্যাপারটিও প্রক্রিয়াধীন।
এছাড়াও ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথ, নোয়াখালি বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মত সরকারি ও স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয়, কোন কোন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষায় উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে। অনেকেই আবার প্রশ্ন করে বসে, বিএড (অনার্স) ও মাস্টার্স করে কি করবে?উত্তরটা সম্ভাবনার কথা বলে।
বিএড অনার্স, মাস্টার্স কোর্স সম্পন্ন করে টিচার্স ট্রেনিং কলেজ(টিটিসি), প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই), মাধ্যমিক সেনা শিক্ষা কোর (এইসি), শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পে চাকুরীর ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়ার সুযোগ রয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন “গবেষণা সহকারী” পদ শিক্ষা গ্রাজুয়েটদের জন্য সংরক্ষিত।
বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) তেও চাকুরির ক্ষেত্র রয়েছে। এছাড়া বিসিএস নন-টেকনিক্যাল ক্যাডার, ব্যাংকসহ অন্যান্য ক্ষেত্রে ক্যারিয়ার গড়ে তুলবার সুযোগ তো রয়েছেই।
লেখক
ইনজামুল সাফিন
বিএড অনার্স (৬ষ্ঠ সেমিস্টার), সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
