ঢাবি ক্যাম্পাসে গাঁজা খাওয়ার সময় ইডেন ছাত্রীসহ আটক ৩

শুক্রবার( ৫ মার্চ) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে তাদের আটক করা হয়। অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন – ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পঙ্কজ চৌধুরী রাতুল, তার সঙ্গে আসা বহিরাগত ব্যক্তি আরাফাত আহমেদ সাদ ও রাজধানী ইডেন মহিলা কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসপিয়া আক্তার।
সূত্র জানায়, তারা টিএসসিতে ভিতরে গাঁজা সেবন করছিলো। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম তাদের আটক করে। পরে তাদের শাহবাগ থানায় সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, মাদক সেবনের অভিযোগ তিন জনকে আটক করা হয়েছে। তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছ। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশীদ কে ফোন দিলে তিনি ফোন ধরেননি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.