মাদ্রাসায় জাতীয় পতাকা-জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করার সুপারিশ

নিউজ ডেস্ক।।

দেশের মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন বাধ্যতামূলক করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনয়নে স্থানীয় এমপির সুপারিশ গ্রহণের নীতিমালা কঠোরভাবে অনুসরণের পাশাপাশি এডহক কমিটি গঠনের প্রবণতা বন্ধ করার সুপারিশ করা হয়।

বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত ‘সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আ স ম ফিরোজ।

কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, নারায়ন চন্দ্র চন্দ, মো. মাহবুব উল আলম হানিফ, মুহিবুর রহমান মানিক এবং নাহিদ ইজাহার খান বৈঠকে অংশগ্রহণ করেন।

এছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ে পরীক্ষার খাতা অন্য বোর্ডের শিক্ষকদের দিয়ে মূল্যায়ন করানোর সুপারিশ করেছে কমিটি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.