নিউজ ডেস্ক।।
ডিজিটাল পদ্ধতিতে শুরু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি কার্যক্রম। প্রথম ধাপে পাইলটিং হিসেবে ঢাকার পার্শ্ববর্তী দুটি উপজেলায় এ কার্যক্রম শুরু করা হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর থেকে সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে সফটওয়্যার তৈরির কাজ শেষ হয়েছে।
আগামী ৯ মার্চ মঙ্গলবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর এই কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
