এইমাত্র পাওয়া

বঙ্গবন্ধুর নামে ৩ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ

অনলাইন ডেস্ক ||

মাধ্যমিক পর্যায়ের উপজেলায় ২ টি(১ টি কলেজ ও ১ টি স্কুল) জাতীয়করণের পাশাপাশি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানও জাতীয়করণের তালিকায় স্থান পাচ্ছে। সেলক্ষ্যে সারাদেশের তিনটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করা হচ্ছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলো সরকারিকরণে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলো সরকারিকরণে ডিড অব গিফট সম্পাদনের নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনায় অধিদপ্তর থেকে প্রতিষ্ঠানগুলো দানপত্র করতে অধ্যক্ষদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলঃ

নাটোরের সিংড়া উপজেলার বঙ্গবন্ধু কমার্স এন্ড টেকনিক্যাল কলেজ, ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বঙ্গবন্ধু বিজ্ঞান ও ব্যবসায় ব্যবস্থাপনা কলেজ এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব টেকনিক্যাল এন্ড কমার্স কলেজ।

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে স্থাপিত এ তিনটি কলেজ সরকারিকরণের সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। ২০২০ খ্রিষ্টাব্দের ১১ নভেম্বর নাটোরের সিংড়া উপজেলার বঙ্গবন্ধু কমার্স এন্ড টেকনিক্যাল কলেজ, ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বঙ্গবন্ধু বিজ্ঞান ও ব্যবসায় ব্যবস্থাপনা কলেজ এবং ৩ ডিসেম্বর কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব টেকনিক্যাল এন্ড কমার্স কলেজ সরকারিকরণের সম্মতি দেয়া হয়। গত ডিসেম্বরে এ তিনটি প্রতিষ্ঠান সরকারিকরণে ডিড অব গিফট সম্পাদনের ব্যবস্থা নিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরকে বলা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি কারিগরি শিক্ষা অধিদপ্তর  প্রতিষ্ঠানগুলো সরকারিকরণে ডিড অব গিফট সম্পাদন করতে তিন অধ্যক্ষকে নির্দেশনা দিয়েছে। অধিদপ্তর বলছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারিকরণের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করতে হবে। অর্থবিভাগের সম্মতি জারির পর আদালতে কোন মামলা দায়ে হলে শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের বিষয়ে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মতামত গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.