অনলাইন ডেস্ক ||
ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। ২০১৭ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে নিয়োগ পাবার পর থেকেই জন্ম দেন নানা আলোচনা-সমালোচনার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসিতে তার বিরুদ্ধে শতাধিক অভিযোগ জমা দেন শিক্ষকরা।
এর মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ উন্নয়ন প্রকল্পে নাজমুল আহসান কলিমউল্লাহর বিরুদ্ধে অনিয়মের সরাসরি প্রমাণ মিলেছে। যাতে ভিসি ও প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে ইউজিসি।
তদন্ত কমিটির সুপারিশকে স্বাগত জানিয়ে, বাকি অভিযোগেরও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধিকার সুরক্ষা পরিষদের নেতারা।
বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠা আন্দোলনের নেতা রশিদ বাবুর দাবি, উপাচার্যের অনিয়ম ও দুর্নীতির কারণে নষ্ট হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি। তাই দ্রুত অপসারণের আহবান তার। একই দাবি শিক্ষার্থীদেরও।
যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও একাই চার বিভাগের বিভাগীয় প্রধান, ছয় বিভাগের প্ল্যানিং কমিটির সদস্য, সমাজবিজ্ঞান অনুষদের ডিন থাকার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
