নিউজ ডেস্ক।।
হল খোলার প্রস্তুতি হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোকে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে বরাদ্দ দেয়া এ টাকায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা ও আবাসিক হলে সংস্কার কাজ করা হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন সংবাদমাধ্য,কে জানান, বিশ্ববিদ্যালয়ের হলগুলো দীর্ঘদিন বন্ধ রয়েছে, এগুলোর সংস্কার প্রয়োজন। এছাড়া, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা জরুরি। এজন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দিতে ইউজিসিকে নির্দেশনা দেয়া হয়েছে। যেসব বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল আছে, তারা এ টাকা পাবে।
তবে এ টাকা পর্যাপ্ত নয় বলে মনে করেন ইউজিসির সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর। তার মতে, রক্ষণাবেক্ষণের পেছনেই এ অর্থ ব্যয় হয়ে যাবে।
জানা যায়, শিক্ষার্থীর সংখ্যার অনুপাতে হলগুলো অর্থ পাবে। অর্থপ্রাপ্তির দুই মাসের মধ্যে সংস্কার কাজ শেষ করতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
