স্কলারশিপে মাস্টার্সে অধ্যয়নের সুযোগ দিচ্ছে ভারত

নিউজ ডেস্ক।।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৪টি বিষয়ে মাস্টার্স কোর্সে অধ্যয়নের জন্য স্কলারশিপ দিচ্ছে ভারত সরকার। ভারতের দেহরাধুন ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউটে বিজ্ঞান বিভাগের বাংলাদেশি শিক্ষার্থীরা স্কলারশিপে পড়াশোনার সুযোগ পাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

প্রতিবছর দক্ষিণ এশিয়ার দশ জন শিক্ষার্থী ফরেস্টি, উড সাইন্স অ্যান্ড টেকনোলজি, ইনভাইরনমেন্ট ম্যানেজমেন্ট ও পেপার টেকনোলজি বিষয়ে মাস্টার্স ডিগ্রিতে অধ্যয়নের সুযোগ পেয়ে থাকে। ২০২১-২৩ সেশনের জন্য আবেদনে করা যাবে ২৫ মার্চ পর্যন্ত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অফার করা এ স্কলারশিপের জন্য আবেদনপত্র পাওয়া যাবে www.fridu.edu.in.ঠিকানাতে। আবেদন পূরণ করে যোগাযোগ করতে হবে ভারতীয় হাইকমিশনের শিক্ষাবিষয়ক দপ্তরে। ঠিকানা বাসা নং: ১-৩, পার্ক রোড, বাড়িধারা, ঢাকা। তাছাড়া ফোনেও যোগাযোগ করা যাবে ৫৫০৬৭০১-৩০৮.


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.