বিএটিবিসি’র ফ্লোর প্রাইজ নির্বাচন হবে যেভাবে

অনলাইন ডেস্ক ||

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিএটিবিসি ২০০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা দেয়ার পর বিএসইসি ফ্লোর প্রাইস সমন্বয়ের কথা জানায়।

সোমবার কোম্পানিটির শেয়ার দর এক হাজার ৫৪৬ টাকায় ক্লোজ হয়েছে। মঙ্গলবার যদি একই দাম থাকে, তাহলে বৃহস্পতিবার শেয়ারটির লেনদেন শুরু হবে ৫১৫ টাকায়। এটিই হবে নতুন ফ্লোর প্রাইস।

কোম্পানিটির ফ্লোর প্রাইস এখন ৯০৭ টাকা ৬০ পয়সা। দুইশ শতাংশ বোনাস যোগ হলে সেই দাম ৩০২ টাকা ৫০ পয়সা হবে না।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি জানিয়েছে, মঙ্গলবার স্পট মার্কেটে যে দামে ক্লোজ হবে, সে দামের সঙ্গে দুইশ শতাংশ বোনাস শেয়ার হিসাব করে সমন্বয় হবে ফ্লোর প্রাইস।

বুধবার রেকর্ড ডেটে বন্ধ থাকবে লেনদেন। পরদিন লেনদেন চালু হবে রেকর্ড ডেটের আগের দামের সঙ্গে সমন্বয় করে।

সোমবার কোম্পানিটির শেয়ার দর এক হাজার ৫৪৬ টাকায় ক্লোজ হয়েছে। আজ মঙ্গলবার যদি একই দাম থাকে, তাহলে বৃহস্পতিবার শেয়ারটির লেনদেন শুরু হবে ৫১৫ টাকায়। এটিই হবে নতুন ফ্লোর প্রাইস।

রেকর্ড ডেটের পর কোনো কোম্পানির শেয়ার দর সার্কিট ব্রেকার অনুযায়ী বাড়তেও পারে, কমতেও পারে। তবে বিএটিবিসির ক্ষেত্রে কেবল বাড়তেই পারবে, কমতে আর পারবে না। সার্কিট ব্রেকার অনুযায়ী দেড় হাজার টাকার ওপরে লেনদেন হতে থাকায় কোম্পানিটি এখন দিনে ৬.২৫ শতাংশ বাড়তে বা কমতে পারে।

তবে নতুন ফ্লোরে দাম ৫০০ টাকার আশেপাশে হওয়ায় তখন তা ৮.৫ শতাংশ বাড়তে বা কমতে পারবে।

তবে যেহেতু ফ্লোরে লেনদেন শুরু হবে, সেহেতু সেটি কেবল সর্বোচ্চ কত পরিমাণ বাড়বে, সে দিকেই থাকবে দৃষ্টি। কমার আর সুযোগ নেই।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.