বুয়েটে প্রিলিতে টিকলে চূড়ান্ত ভর্তি পরীক্ষায় বসার সুযোগ

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি পরীক্ষার আগে প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হবে। প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হলে আগামী ১০ জুন ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ পাবেন ভর্তিচ্ছুরা।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.