এইচ কে জে।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় বিভাগের সভাকক্ষে এ অনুষ্ঠানের অয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভাগের সদ্যবিদ্যায়ী সভাপতি অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. অরবিন্দ সাহা, অধ্যাপক ড. সেলিনা নাসরিন সহ বিভাগের ও অন্যান্য বিভাগের শিক্ষকরা।
অনুষ্ঠানে নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. রুহুল আমিনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্যবিদ্যায়ী সভাপতি। এছাড়াও নবনিযুক্ত ও সদ্যবিদায়ী সভাপতিদের ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান করা হয়।
অধ্যাপক মো. জাকির হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
