ভালুকায় কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদানে জনসচেতনতা সৃষ্টি ও গুজব রোধকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ভালুকা উপজেলা পরিষদের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময়ের আয়োজন করেছেন উপজেলা প্রশাসন।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভালুকা পৌরসভার মেয়র ডা. মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ড.সেলিনা রশিদ, সহকারী কমিশনার ভূমি মোঃ মাইন উদ্দিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আইসিটি শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.