নিউজ ডেস্ক।।
সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ সাত দফা দাবিতে বিক্ষোভ করছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।
মঙ্গলবার বেলা ১১টা থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা। ফলে শাহবাগ মোড়ের চারপাশের রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। মতিঝিলগামী বাসগুলো ইন্টার কন্টিনেন্টাল হোটেলের পাশ দিয়ে ভিআইপি সড়ক হয়ে গন্তব্যে যায়। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারীরা চরম ভোগান্তিতে পড়েন।
মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সহ-সভাপতি মিজানুর রহমান জানান, দাবি পূরণের ঘোষণা না আসা পর্যন্ত তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
