এইমাত্র পাওয়া

৪০, ৪১ ও ৪২তম বিসিএস পরীক্ষা যথাসময়ে, পেছাতে পারে ৪৩তম

নিউজ ডেস্ক।।

৪৩তম বিসিএস ছাড়া বিসিএস-এর অন্য পরীক্ষা পেছানোর প্রয়োজন নেই। ফলে ৪০, ৪১ এবং ৪২তম বিসিএস-এর পরীক্ষা যথারীতি চলবে। প্রয়োজন হলে ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পেছানো হবে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন এ তথ্য জানান।

চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, ৪০তম বিসিএস-এর মৌখিক পরীক্ষা রয়েছে। এছাড়া ৪১তম বিসিএস গত বছরের। তাই তাদের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর প্রয়োজন নেই। আগে নিতে পারিনি করোনার কারণে। যথারীতি এই পরীক্ষা চলবে। ৪২তম বিসিএস হচ্ছে- বিশেষ বিসিএস (চিকিৎসক নিয়োগ), এই পরীক্ষাটা এ বছরের। ইতোমধ্যে আমরা ৪৩তম বিসিএস ২ মাস পিছিয়েছি।

শিক্ষামন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মো. সোহরাব হোসাইন বলেন, শিক্ষামন্ত্রী ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিষয়ে হয়তো বলেছেন। অন্যান্য পরীক্ষাগুলো তো আগের বছরের। তাই  সেগুলো পেছানোর প্রয়োজন নেই। বিষয়টি প্রার্থীদের জানা প্রয়োজন তা না হলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.