নিউজ ডেস্ক।।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে অতি দ্রুত করোনাভাইরাসের টিকা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নিবন্ধন করে শিক্ষকদের টিকা গ্রহণ নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সব বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
শুক্রবার অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্রাধিকারভিত্তিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে করোনার টিকার আওতায় আনার নির্দেশনার পর অনেক শিক্ষক টিকা নিতে নিবন্ধন করেছেন। অনেকেই টিকা নিয়েছেন। কিন্তু এখনও অনেক শিক্ষক নিবন্ধন করতে পারেননি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
