সিলেটে মাউশি’র মহাপরিচালকের মতবিনিময়

অনলাইন ডেস্ক ||

সিলেটের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন করার তাগিদ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক।
শুক্রবার বিকেলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা অফিসারগণের সাথে করোনা পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠান চালুকরণ বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এ তাগিদ দেন। বিকেল ৩টায় সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাউশি মহাপরিচালক আরো বলেন, আমাদের শিক্ষকরা জীবনের ঝুঁকি নিয়ে টেলিভিশনে নিয়মিত পাঠদান চালিয়ে গেছেন। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের মেধাবী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। এই বৈশি^ক মহামারি করোনা ভাইরাসের কারণে শিক্ষাক্ষেত্রে তেমন কোন ক্ষতি হয়নি, আর সামান্য যেটুকু ক্ষতি হয়েছে তা আমরা এই ২০২১ সালে সম্পূর্ণ পূরণ করতে সক্ষম হবো। এই বৈশি^ক সময়ে আমরা অনেক কিছু অর্জন করেছি। শিক্ষাক্ষেত্রে আমাদের দেশ অনেক এগিয়ে গেছে। তিনি বিদ্যালয় সংশ্লিষ্টদের স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের (ভারপ্রাপ্ত পরিচালক) মো. নুর এ আলমের সভাপতিত্বে ও সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক কোহেলী রায়ের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক জাহাঙ্গীর কবির আহমদ।

বক্তব্য রাখেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শামীমা আক্তার চৌধুরী, সিলেট মদন মোহন কলেজের অধ্যক্ষ সর্বানী অর্জুন প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.